আমি মনে করি বাপ্পা আমাদের কলকাতার মিউজিশিয়ানদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে
আমার আসলে এদের সবার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে
বাংলাদেশে কারও গান শোনেন কি না এমন প্রশ্নের উত্তরে রূপঙ্কর বলেন আমার জীবনের শুরুর দিকের কথা যদি বলি তাহলে বলব পৃথিবীর অন্যতম গায়িকাদের একজন রুনা লায়লা
তাঁর গান আমাকে ভীষণ অনুপ্রেরণা জোগায়
বাংলাদেশে আমি অনেকেরই গান শুনেছি
আমি অনেকেরই ভীষণ ভক্ত
বলতে পারেন এখন পর্যন্ত সাবিনা ইয়াসমিনের মতো সুমধুর কণ্ঠস্বর আমি খুব কমই শুনেছি
আইয়ুব বাচ্চুর গানেরও আমি ভীষণ ভক্ত
তারপর হাবিবের গানও আমার ভালো লাগে
বাপ্পার কথা তো বলতেই হয়
এ অ্যালবামের মাধ্যমে আমি ওর ভীষণ ভক্ত হয়ে গেছি
এক কথায় বলতে গেলে বাংলাদেশের বহু মানুষের আমি ভয়ঙ্কর ভক্ত
দেড় বছর পর দেশে তপন চৌধুরী
প্রায় দেড় বছর পর দেশে ফিরলেন শিল্পী তপন চৌধুরী
আজ রোববার তাঁর মা জিন্দুপ্রভা দেবীর দ্বিতীয় প্রয়াণ দিবস
মূলত মায়ের প্রয়াণ দিবস পালন করার জন্যই তিনি গতকাল শনিবার সকালে কানাডার মন্ট্রিয়েল থেকে দেশে ফিরেছেন
এ যাত্রায় গানের কোনো অ্যালবাম বা অন্য কোনো কাজ করবেন কি না জানতে চাইলে তপন চৌধুরী বলেন এখনো কোনো পরিকল্পনা করিনি
তবে ঈদের পরদিন রাতে বৈশাখী টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে থাকব
এ অনুষ্ঠানে আমি এককভাবে নিজের পছন্দের এবং দর্শকের অনুরোধে গান করব
এ ছাড়া আরেকটি চমক রয়েছে সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত বলতে চাইছি না
তপন চৌধুরী আরও জানান এবার বেশ কিছুদিন দেশে থাকবেন
ডিএসই আজ সাধারণ সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট
সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার ঢাকা শেয়ারবাজারে ডিএসই সাধারণ সূচক ও আর্থিক লেনদেন দুই-ই বেড়েছে
আজ সাধারণ মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫৯ দশমিক ৮৭ পয়েন্টে
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট ১৬২২ কোটি টাকার
যা গতকালের চেয়ে ১০১ কোটি টাকা বেশি
আজ লেনদেন হওয়া মোট ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬১টি প্রতিষ্ঠানের কমেছে ৮৯টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম
আজও আগের দিনের মতো লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো
দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল
এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো টেক্সটাইল তিতাস গ্যাস ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি
আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে ইমাম বাটনের শেয়ারের
এ ছাড়া সাফকো স্পিনিং এইচ আর টেক্সটাইল বিডি অটোকারস ও কাশেম সিল্কের শেয়ার দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—আইসিবি ইসলামিক ব্যাংক ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড
চূড়ান্ত অনুমোদনের জন্য কাল মন্ত্রিপরিষদে উঠছে শিল্পনীতি
বহুল প্রতীক্ষিত শিল্পনীতি-২০১০ আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে উঠতে যাচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পাঁচ বছরের জন্য প্রস্তাবিত শিল্পনীতিটি অনুমোদন হতে পারে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে
শিল্পনীতিতে আগামী ২০১৩ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির হার আট শতাংশ এবং ২০১৭ সালে তা ১০ শতাংশে উন্নীত করে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে
যেসব শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল সেসব শিল্পকে সংরক্ষিত শিল্প হিসেবে শিল্পনীতিতে চিহ্নিত করা হয়েছে
সরকারি-বেসরকারি অংশীদারি পিপিপি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্কার শিল্পপার্ক হাইটেক পার্ক বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠা শিল্পায়নে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বিকাশ ক্ষুদ্র মাঝারি মাইক্রো ও কুটির শিল্পের উন্নয়ন বিদেশি বিনিয়োগ রপ্তানিমুখী ও রপ্তানি সংযোগ শিল্প এবং পুঁজিবাজারের উন্নয়ন এবারের শিল্পনীতির অন্যতম বৈশিষ্ট্য
খসড়ায় বলা হয়েছে উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তিখাত হবে শিল্প খাতের অন্যতম নিয়ামক
বেসরকারি খাতের দক্ষতা ও গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার সহায়ক এবং তদারকিমূলক ভূমিকা পালন করবে
তবে অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হবে পিপিপি
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শিল্পনীতির খসড়াটি তৈরি করা হলেও বর্তমান সরকারের গত দেড় বছর ধরেই এটির ঘষামাজা ও সংযোজন-বিয়োজন চলছে
ইতিমধ্যে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে এই শিল্পনীতির খসড়া
শিল্পনীতিতে বলা হয়েছে অবকাঠামো উন্নয়নের সব প্রচেষ্টায় ব্যক্তিখাতের অংশগ্রহণ এবং শক্তি খাতে পিপিপিকে সক্রিয়ভাবে উৎসাহিত করা হবে
প্রাধিকারমূলক দৃষ্টি দেওয়া হবে বিদ্যুৎ গ্যাস বন্দর সুবিধা সড়ক ও রেলপথ পরিবহন টেলিযোগাযোগ ইত্যাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রয়োজনের প্রতি
খসড়ায় বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্পের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং এগুলোর জন্য শিল্প খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা সৃষ্টি করা হবে
সে জন্য প্রযুক্তি বা ব্যবস্থাপনা উন্নয়নে দেশি বিদেশি বা বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হবে চুক্তিভিত্তিক সহযোগিতা
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্পকে ব্যক্তি খাতের পরিপূরক ও প্রতিযোগী হিসেবে উপস্থিত করা হবে
বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণ সরকারি থেকে ক্রমান্বয়ে প্রাধিকার দেওয়া হবে পিপিপির দিকে
নির্দিষ্ট সময়ে একটি প্রকল্প থেকে যুক্তিসংগত মুনাফা লাভে সহায়তা করতে সরকারি খাত ব্যক্তি খাতের একজন বিনিয়োগকারী ডেভেলপারকে বিশেষ ধরনের সাহায্য দেবে
পুঁজিবাজার নিয়ে বলা হয়েছে কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থাকে শক্তিশালীকরণ বন্ড বাজারের উন্নয়ন সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া পুঁজিবাজারে নতুন নতুন পদ্ধতি ও উপায় প্রবর্তন এবং বড় আকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা বিধান করা হবে
দেশের পুঁজিবাজারের উন্নয়ন অবস্থা পর্যালোচনা করার উদ্দেশ্যে এসইসি আর্থিক প্রতিষ্ঠান ও প্রধান প্রধান বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠন করা হবে একটি বিশেষজ্ঞ কমিটি
যেসব রুগ্ণ শিল্প পুনরায় চালু করার সুযোগ বা সম্ভাবনা নেই সেগুলো শনাক্ত করার কথা বলা হয়েছে শিল্পনীতির খসড়ায়
গত ১৫ বছর ধরে যে শিল্প রুগ্ণ অবস্থায় রয়েছে সেগুলোকে শিল্পখাত থেকে বের হয়ে যাওয়ারও সুযোগ করে দেওয়া হবে
দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি সম্পদভিত্তিক রপ্তানি ও শিল্প থেকে প্রক্রিয়াভিত্তিক রপ্তানি ও শিল্পে সম্পূর্ণ উত্তরণ ঘটানো এবং বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও ও আঞ্চলিক সহযোগিতা চুক্তির আলোকে দেশের শিল্প খাতকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে
আবারও লাভজনকভাবে চালু করার প্রচেষ্টা নেওয়া হবে সরকারি পাটকলগুলোর
অর্থনৈতিক অঞ্চল শিল্পপার্ক হাইটেক পার্ক ও বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হবে দক্ষ শ্রমশক্তি জমি অবকাঠামো শক্তি ও অন্যান্য সম্পদের দক্ষ ব্যবহার বাড়ানো এবং স্থানীয় শিল্পের সঙ্গে পশ্চাদসংযোগ সমান্তরাল ও ফরওয়ার্ড লিংকেজকে সহায়তা করা
বিশেষায়িত অঞ্চলে পর্যাপ্ত শ্রমিক প্রশিক্ষণের সুযোগ থাকবে
এ ছাড়া দূষণপ্রবণ উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর মেট্রোপলিটন এলাকা থেকে অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি হবে না
অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য যেসব জমি নির্বাচিত করা হবে সেগুলো হবে অনুৎপাদনশীল ও অনুর্বর জমি
এ কাজে উর্বর কৃষি জমি ব্যবহার করতে দেওয়া হবে না 
যোগাযোগ করলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি সহযোগিতায় ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে শিল্পনীতিটি করা হচ্ছে
এতে ব্যক্তি খাত পিপিপি বিদেশি বিনিয়োগ ইত্যাদিকে অগ্রাধিকার দেওয়া হবে তবে দেশীয় শিল্পের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়
কাল মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাবিত শিল্পনীতিটি অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন দিলীপ বড়ুয়া
ভারতে মুঠোফোনে শিক্ষাদান পদ্ধতি চালু
ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনাকালীন ব্যবহার নিষিদ্ধ থাকলেও মুঠোফোনের মাধ্যমে পড়াশোনা করার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ ভারতের একটি প্রথম শ্রেণীর কলেজ
বেঙ্গালুরু রাজ্যের ইয়েলাহাঙ্কারের শেষাদ্রিপুরম কলেজে এখন শিক্ষা বিস্তারে মুঠোফোনের ব্যবহার বৈধ করেছে
সঙ্গে সঙ্গে সেখানে পাঠদান থেকে পরীক্ষাও নেওয়া হচ্ছে মুঠোফোনে
শিক্ষকেরা প্রশ্নপত্র করছেন মুঠোফোনে আবার শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্রও পেয়ে যাচ্ছেন তাতেই
শুধু তা-ই নয় কলেজে উপস্থিতির হারও নিয়মিত রেকর্ড করা হচ্ছে মুঠোফোনে
কলেজের অধ্যক্ষ এম প্রকাশ জানিয়েছেন এই শিক্ষাপদ্ধতির নাম দেওয়া হয়েছে ইন্টারঅ্যাকটিভ প্লাটফর্ম অন মোবাইল
এখানে প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকের হাতে দেওয়া হয়েছে একই ধরনের মুঠোফোন
এসএমএস ও গেমের সুবিধা রয়েছে এই সেটে
মুঠোফোনগুলো একটি কমন সার্ভারের সঙ্গে যুক্ত
কীভাবে ব্যবহার করতে হয় তারও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে
ক্লাসের শেষে অবশ্য কলেজ কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হয় ফোনসেটগুলো
এখানে গত বছর বিবিএম ও বিসিএ কোর্সে প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই মুঠোফোনে পড়াশোনা এবং পরীক্ষাকার্যক্রম
ছাত্রছাত্রীদের মধ্যে মুঠোফোনে পড়াশোনা করার আগ্রহ দেখে অবশেষে সব কোর্সেই এই ফোন ব্যবহারের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ
অধ্যক্ষ আরও বলেছেন পরীক্ষার সময় প্রতি বিষয়ে মাল্টিপল চয়েস প্রথায় প্রশ্নপত্র তৈরি করা হয়
চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হয় পরীক্ষার্থীদের
তাঁরা শুধু সঠিক উত্তরটি মুঠোফোনে লেখেন
তারপর সাবমিট অপশনটি ক্লিক করে উত্তর পাঠিয়ে দেন
কমন সার্ভারে রেকর্ড থাকে তাঁদের এই উত্তর
নম্বর দেওয়া হয় একই পদ্ধতিতে
চাইলে তাঁরা মুঠোফোনের ক্যালকুলেটর খুলে মোট নম্বর যোগ করে নিতে পারেন
এভাবে তিন ঘণ্টার মধ্যে ১২০টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাঁরা
এতে আটকানো যাচ্ছে পরীক্ষায় নকল করার প্রবণতা
এমনিভাবে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির হারও রেকর্ড হয়
শিক্ষকদের প্রত্যেককেই একটি পাসওয়ার্ড দেওয়া থাকে
সঠিক পাসওয়ার্ড দিতে পারলেই কোর্স এবং শ্রেণীর বিষয় খুলে যায়
খুলে যায় সংশ্লিষ্ট বিষয়ে ক্লাসের শিক্ষার্থীদের নামের তালিকা
ক্লাস শুরু হলে মুঠোফোনেই তাঁদের নাম ডাকা হয়
সঙ্গে সঙ্গে উপস্থিতির হার রেকর্ড হয়ে যায় নির্দিষ্ট   সার্ভারে
কোনো শিক্ষার্থী পরপর তিন দিন কলেজে অনুপস্থিত থাকলে কলেজ থেকে সরাসরি এসএমএস চলে যায় তাঁর অভিভাবকের কাছে
—অমর সাহা কলকাতা
টুইটারের ব্যবহারকারী ১৫ কোটি ৫০ লাখ!
তাৎক্ষণিক খুদে বার্তার স্ট্যাটাস জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট টুইটারের বর্তমান নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে! তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের এ সাইটটিতে কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোন খুদে বার্তার এসএমএস মাধ্যমেও স্ট্যাটাস দেওয়ার সুযোগ রয়েছে
ব্যবহারকারী বাড়ার মূল কারণ হিসেবে বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে টুইটারের ব্যবহারকারকে
